শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

নওগাঁয় ট্রাকচাপায় অটোরিক্সার ১ যাত্রী নিহত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ শহরের দয়ালের মোড়ে ট্রাকচাপায় মোমেনা খাতুন নামে অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিক্সায় আরও কয়েকজন যাত্রী আহত হন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ভোরে বাড়ি একটি অটোরিক্সায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মোমেনা খাতুন। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিল। এ সময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুন মারা যান।

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT