শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ

সুজানগরে চুরি ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের মত বিনিময় সভা

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ দেখেছেন

 

এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধি:

সুজানগর পৌর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ডাকাতি ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , পৌর বাজার বণিক সমিতি, দোকান মালিক সমিতি ও পৌর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার রাতে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার আয়োজনে,থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলামের সভাপতিত্বে ও সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ।এ সময় আরো বক্তব্যে রাখেন, বাজার বণিক সমিতির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক মন্ডল,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,উপজেলা জামায়াতের সেক্রেটারী টুটুল বিশ্বাস, পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযম, পৌর বিএনপি’র সদস্য সচিব জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল আলমগীর,আব্দুস সাত্তার, মতিয়ার রহমান মধু,আব্দুল আলিম, আবুল কালাম,সাদিকুল ইসলাম নাইস ও মোশারফ হোসেন,পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT