শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাণীনগরে জব্দকৃত বীজ কৃষকদের মাঝে বিতরণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৪ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে জব্দ করা কৃষি প্রণোদনার বীজ কৃষকদের মাঝে পুনরায় বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আটটি ইউনিয়নের আশিজন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বোরো মৌসুমের জন্য হাইব্রিড ধান বীজ ও ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধান ও ভুট্টা বীজ বিতরণ করা হয়। সেই বিতরণকৃত বীজ কিছু অসাধু কৃষকদের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে উপজেলার চকমুনু গ্রামের মৃত-মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৫) ক্রয় করে মজুত করেছেন।

কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ডিসেম্বর চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে হাইব্রীড ধান ও ভুট্টা বীজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার শেখ নওশাদ হাসান বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫হাজার টাকা জরিমানা করেন। আর জব্দকৃত বীজ নিষ্পত্তির জন্য কৃষি অফিসের কাছে হস্তান্তর করেন। সেই জব্দকৃত বীজগুলো পুনরায় উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের তালিকা করে ৭৭জন কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৩জন কৃষককে ভুট্টার বীজ প্রদান করা হয়েছে।

বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT