শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

মহান বিজয় দিবসে আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ দেখেছেন

এইচ এম দেলোয়ার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র আয়োজনে উপজেলার তালুকদার বাজার ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।

 

অনগ্রসর এলাকায় সংস্থার সদস্য ও সকল জনসাধারণকে চিকিৎসা সেবা দিতে ‘আশা’র এই মানবিক উদ্যোগ সম্পূর্ণ ডিসেম্বর মাস ব্যাপী নামমাত্র মূল্যে পরিচালিত হবে। আজ ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন সংস্থার বরগুনা জেলার সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ ফিরোজুর রহমান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমতলী অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: অহিদুল ইসলাম, ‘আশা’ তালুকদার বাজার ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ রেজাউল করিম, চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: পিয়াস বাড়ৈ, স্থানীয় সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন ও মোঃ জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‘আশা’ স্বাস্থ্য কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, গর্ভকালীন পরামর্শ, শিশু ও বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা, প্রবীণ স্বাস্থ্য সেবা, ব্লাড সুগার পরীক্ষা, প্রেগনেন্সি পরীক্ষা এবং ড্রেসিং ও সেলাই জনিত স্বাস্থ্যসেবা দেয়া হবে। অনগ্রসর স্থানীয় জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও সংস্থার সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT