শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত কুলি ও বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মাঠে কম্বল বিতরণ করেন নওগঁা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি বলেন, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম ভুখন্ড পেয়েছিলাম। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে কম্বল বিতরণে কেহ ডবল এবং কেহ একটিও প্রাপ্তি থেকে বঞ্চিত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন এর সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, ওসি সাহাবুদ্দিন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিন ইউএনও অফিস, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস, আত্রাই থানা, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শণ অন্তে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আমলকি গাছের চারা রোপণ করেন।

 

শেষে ভূমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন জেলা প্রশাসক।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT