শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

মোহনগঞ্জে বগুড়া ৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৭ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপুকে বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১৪।

 

রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

 

র‍্যাব জানায়, রিপুর বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে ধরতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ  র‍্যাব-১৪ এর একটি দল।

 

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগেবুল আহসান রিপু। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

 

র‍্যাব ১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম  বলেন, আটক রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছ।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, বগুড়া ৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে র‍্যাব গ্রেপ্তারের পর তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। বগুড়া জেলা পুলিশ এসে রিপুকে আজ সন্ধ্যায় নিয়ে যাবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT