শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ দেখেছেন

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (০৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান শাহরিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার আফজাল হোসেন, ইয়াছির আরফাত, কৃষক মেহেদী হাসানসহ অন্যান্যরা ।অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হবে। এছাড়া ৫০ জন কৃষকের মাঝে খেসারি, ১৭০ জন কৃষকের মাঝে গম বীজ, ৬০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও ১১০ জন কৃষকের মাঝে সূর্যমুখীর বীজ বিতরণ করা হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT