শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ দেখেছেন

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মাঝে ২ হাজার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুল হক আনু, সাঃ সঃ মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন, মোহাম্মদ শরীফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। কিন্তু সচিবালয়ে আগুন লাগার ঘটনা শুনে তাত্ক্ষণিক হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে নীলফামারী ত্যাগ করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT