শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি

নওগাঁর বদলগাছীতে পিকআপ-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিক-আপের সঙ্গে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না (১৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী।

 

সোমবার (৩০ শে ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। থানায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT