শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

সীমান্তে অপরাধ প্রতিরোধে জনসচেতনতায় ১৪ বিজিবি’র মতবিনিময় সভা 

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ দেখেছেন

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)এর আয়োজনে আন্তঃসীমান্ত অপরাধ সংক্রান্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ ডিসেম্বর) বিকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র আওতাধীন কালুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাতআনা বাজার সংলগ্ন ফুটবল মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস ।

 

সভায় অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, বিজিওএম, অফিসার ইনচার্জ, ধামইরহাট থানা, ধামইরহাট ইউপি চেয়ারম্যান, মেম্বার, বিজিবি কোম্পানী/বিওপি কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সীমান্তবর্তী আনুমানিক ৬০০ জন জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সভায় সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার ও মাদকদ্রব্য চোরাচালানের কুফল এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে করণীয়/বর্জনীয় সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা হয়।

 

প্রধান অতিথি সভায় নওগাঁ জেলার প্রায় ৬৭ কিঃ মিঃ সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT