শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ বদলগাছীতে মাঠের পানি নিস্কাশনের কালভার্ট বন্ধ করে অবৈধভাবে পুকুর খনন। চাঁপাইনবাবগঞ্জে বিনা উদ্ভাবিত সরিষার উচ্চফলনশীল জাত প্রচার ও সম্প্রসারণে মাঠ দিবস  অবশেষে রাণীনগরের কুজাইল হাটে সরকারি মার্কেট নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা, ঘোনা, বৈকারী, তলুইগাছা, এবং ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালমাল ও মাদকদ্রব্য আটক করা হয় । তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে বিজিবি । রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা -৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজিবি অধিনায়ক জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরার লক্ষীদাড়ি থেকে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির আভিযানে ১২,৫০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, দুধ, ফুসকা, বৈকারী বি্ওপির আভিযানে ছয়ঘরিয়া থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলূইগাছা থেকে ৩৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ঝাউডাঙ্গার গোবিন্দকাঠি থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

 

তিনি আরো জানান ,জব্দকৃত মালামালের মূল্য দুই লক্ষ পয়ত্রিশ হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা রয়েছে। এছাড়া মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT