শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ  সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষে বানী অর্চনা ও আলোচনা  তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৪ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি ওয়াকাথন বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামে গিয়ে শেষ।

 

ওয়াকাথনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে অডিটোরিয়ামে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা ইমান হোসেন খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা সমাজসেবা থেকে কি ধরণের সেবাগুলো পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া কোন শিশুর যদি পিতা, মাতা কিংবা কোন অভিভাবক না থাকে তাকে সমাজসেবা সেই শিশুর দেখভাল করে। তাই যে কোন ধরণের সেবা নিতে সরাসরি উপজেলা ভিত্তিক সমাজসেবা অফিসে গিয়ে সেই সেবা গ্রহণের বিষয়ে পরামর্শও প্রদান করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা বিভিন্ন রোগীদেও মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT