শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’

শীতে ত্বকের যত্নে জাদুকরী ৪ উপাদান

  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭১ দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক,

ঋতু পরিবর্তনের পালাবদলে শীত আসার সঙ্গে সঙ্গেই ত্বক হয়ে ওঠে শুষ্ক। আর এ শুষ্ক ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন বলে মনে করছেন রূপ বিশেষজ্ঞরা। তাদের মতে, শুষ্ক ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে চারটি উপাদান!

 
১। নারকেল তেল: নারকেল তেল শুষ্ক ত্বকের ওপর দারুণ কার্যকরী প্রভাব ফেলে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ১ চামচ নারকেল তেল ভালো করে ত্বকের ওপর ম্যাসাজ করুন ৫ মিনিট। প্রতিদিন ব্যবহারে শীতেও ত্বক থাকবে নরম, তুলতুলে ও মোলায়েম।
 
২। কলা: কলা খাওয়া শরীরের পক্ষে যতটা উপকারী, ত্বকের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রেও একইভাবে কার্যকরী। কলা হচ্ছে প্রাকৃতিক উপাদান যা ত্বককে ময়েশ্চারাইজ করে। কলার মধ্যে রয়েছে ভিটামিন সি ও এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং কার্ব‌োহাইড্রেট। এ সব উপাদান শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করার জন্য ভীষণভাবে কার্যকর। তাই শীতে প্রতিদিন কলা খান। আর এক টুকরো কলা ও নারকেল তেল মিশিয়ে ত্বকের ওপর প্রয়োগ করুন। হালকা শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করতে সাহায্য করবে।
 
৩। দুধ: ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দারুণ কাজ করে দুধ। তাই শীতের রাতে কুসুম গরম দুধ খেয়ে নিন। আর ঘুমাতে যাওয়ার আগে ২ চামচ দুধের সঙ্গে ১/২ চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। ত্বকের শুষ্কতা নিমিষেই দূর করে এটি।
  
৪। মধু: সকালের নাশতার পর শীতের এ সময়টাকে ১/২ চামচ মধু খেয়ে নিন। শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকের স্বাস্থ্য সুরক্ষাতেও দারুণ কাজ করে মধু। মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। তাই শুষ্ক ত্বককে দ্রুত সারিয়ে তুলতে পারে মধু। পরিষ্কার ত্বকে মধু ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। এরপর ঘুমিয়ে পড়ুন। আর এক সপ্তাহেই দেখুন এর জাদু!
Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT