শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১। পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার লাকসাম উত্তরদা ইউপি পরিষদের উদ্যোগে জন্ম-মৃত্যু নিবন্ধন সপ্তাহ উদ্বোধন মোহনগঞ্জে তেঁতুলিয়া গ্রামে শীত বস্ত্র বিতরণ 

শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের ৬ বছর বয়সী শিশুকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র আসামী হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৩১ জানুয়ারী) বিকালে বালিথা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি মেম্বর আরশাদ আলী।

মানববন্ধনে বক্তব্য রাখেন তোফাজ্জেল সরদার, জাম্বিয়া খাতুন, সুমাইয়া খাতুন, আসাদ, মোজাহার, বাবু প্রমূখ।মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ২৬ জানুয়ারী রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ঘরে ডেকে পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান বালিথা গ্রামের আনার উদ্দীন সরদারের ছেলে হাফেজ আব্দুল্লাহ সরদার। এর পরদিন ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই দিনই সাতক্ষীরা থানায় মামলা করেন ওই শিশুর মা। তবে মামলা দায়েরের ৫ দিনেও হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে আসামী গ্রেপ্তার না হওয়ায় হতাশ হচ্ছেন ভিকটিমের পরিবারসহ এলাকাবাসী। এদিকে শিশুটির শরীরের অবস্থা আবারও খারাপের দিকে যাচ্ছে। অসহায় গরীব পরিবার বর্তমানে শিশুটিকে নিয়ে মহা দুশ্চিন্তায় আছেন।’ অনতিবিলম্বে আসামী হাফেজ আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।

 

 

সাতক্ষীরা থানার এস আই শাকিল বলেন, ‘মামলার পর থেকে আসামী আব্দুল্লাহ সরদারকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। আশা করছি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্বব হবে।’

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT