রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ পোরশায় বিকাশের ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করলেন পুলিশ রাণীনগরের একইপাড়ায় দুই প্রতিবন্ধীর জীবন কাটছে চারদেয়ালের মাঝে ॥ অর্থাভাবে জোটেনি উন্নত চিকিৎসা

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে 

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:

আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহর থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।

 

এসপি সাফিউল সারোয়ার বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র‍্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে সুবা মোমিন নামে যে তরুণের সঙ্গে পালিয়ে এসেছিলেন তার খোঁজ পাওয়া যায়নি।

 

এর আগে নওগাঁ কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় মোমিনের বাবা মোস্তফা আলমকে। মোস্তফা আলম বলেন, আজ ভোর ৪টার দিকে মোমিন ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে।

 

ছেলে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়।

 

গণমাধ্যমে খবরে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সপরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতে ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা।

 

তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT