শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি বদলগাছীর পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’

দীর্ঘ ১৫বছর পর রাণীনগরে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৬ দেখেছেন

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ ১৫বছর পর নওগাঁর রাণীনগরে দ্বি-বার্ষিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ এ আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ শাখার অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, অন্যতম উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোস্তফা ইবনে আব্বাস, ফেডারেশনের রাণীনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডা: আনজীর হোসেন প্রমুখ। সম্মেলনে উপজেলা ফেডারেশনের সকল সদস্য ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আলোচনা সভা শেষে মোফাজ্জল হোসেনকে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাণীনগর উপজেলা শাখার ৩১সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

সম্মেলনে বক্তারা শেখ হাসিনার ১৫বছরের জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরে বলেন আগামীতে যে দলই সরকার গঠন করুন না কেন অবশ্যই ইসলামী বিধান মোতাবেক শ্রমিকদের মর্যাদা প্রদানের বিষয়টি সুনিশ্চিত করতে হবে। শ্রমিকরা আর কখনোও কোন সরকারের তাবেদারী করবে না। আর এই জন্যই শ্রমিকদের সব সময় সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT