রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী বাড়ি পৌছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ

আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯২ দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে একটি পিকআপ গাড়ীতে মাদক পাচারের সময় ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির উপজেলার পুর্ব ঢাকারোড নামক স্থান চেক পোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা কালে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদার উপজেলার রসুলপুর গ্রামের ইউনুছ আলী মিয়ার ছেলে ইয়াকুব মিয়া (২২), একই জেলার ব্রাম্মনপাড়া উপজেলার শশীদল পশ্চিমপাড়ার মৃত নসু মিয়ার ছেলে মাসুদ (২৮), নওগাঁ জেলার বদরগাছী উপজেলার ভক্তকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে আয়নুল ইসলাম (৩৫) ও একই উপজেলার মাগুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম এএসআই স্বপন কুমার সেন ও শাহিন রেজা সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার পুর্ব ঢাকারোড নামক স্থানে চেক পোষ্ট বসানো হয়। বেলা ১২ টায় নওগাঁ থেকে আসা নম্বরবিহীন একটি সাদা পিকআপ ভ্যান গাড়ী আটক করা হয়। পরে তল্লাশি কালে চালকের সিটের পিছনে অভিনব কায়দায় রাখা দুটি প্লাষ্টিকের বস্তার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো ১৫টি গুটিতে রাখা মোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই পিকআপের চালকসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার ও নম্বর বিহীন ওই পিকআপ গাড়ীটি জব্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃত চার মাদক কারবারিকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT