রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে  বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গৃহবধুকে রাতভর গণধর্ষণ কুষ্টিয়া দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বগুড়ার নন্দীগ্রামে বেসিক আইসিটি ট্রেনিং প্রোগ্রামের শুভ উদ্বোধন।  রাণীনগরে বেড়েছে কীটনাশকের দোকানে চুরি ॥ আতঙ্কে উপজেলাবাসী

অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ দেখেছেন

 

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সকল প্রতিবন্ধকতা ও ভুল বুঝাবুঝির অবসান কাটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো নারীদের ফুটবল ম্যাচ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই খেলায় অংশ নেয় ঢাকা জেলা প্রমিলা ফুটবল দল এবং জয়পুরহাট জেলা প্রমিলা ফুটবল দল। জয়পুরহাট জেলা দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।

নারী ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মন্জুরুল আলম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মো. গোলজার হোসেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি মো: আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, আগের ভুল বুঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা উভয় পক্ষের সমন্বয়হীনতার কারণে ঘটেছিল। বিষয়টি সমাধান হয়েছে। আজকের খেলা প্রমাণ করে নারীদের ক্রীড়ায় অংশগ্রহণের পথ এখন উন্মুক্ত।

উল্লেখ্য, এর আগে ২৯ জানুয়ারি ওই মাঠে নারী ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। তবে নারীদের খেলা নিয়ে আপত্তি তোলেন স্থানীয় কিছু আলেম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। খেলা বন্ধে উত্তেজিত মুসল্লিরা মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।

তিলকপুর বাচ্চা হাজী মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আমরা নারী ফুটবলের বিরুদ্ধে নই। ভুল বুঝাবুঝি থেকে যা হয়েছে, তার জন্য আমরা অনুতপ্ত। এখন সব ঠিক হয়ে গেছে।

জয়পুরহাট দলের কোচ কানাই চন্দ্র দাস বলেন, আমাদের চাওয়া নারীদের খেলায় কোনো বাধা যেন আর না আসে। খেলাধুলার মাধ্যমে মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT