রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত “অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন   রাণীনগরে ভিডিও প্রদর্শনী ইউএনও রুমানার স্বেচ্ছাচারিতায় নাকাল সেবাগ্রহিতারা আওয়ামী লীগের দোসর ইবাদুল এখন জামায়াত নেতা! আগামীর বাংলাদেশ হবে দূর্নীতিমুক্ত ও সমতার বাংলাদেশ  —এএইচএম ওবায়দুর রহমান চন্দন  সাপাহারে বিএনপি’র মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

“অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ দেখেছেন

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ

ডেভিল হান্ট অভিজানে ডোমার উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেন। গ্রেফতার হওয়া মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। বর্তমানে তিনি মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে আটক করা হয় নাহিদকে। পরে রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, আ’লীগ নেতা মঞ্জুর আলম নাহিদকে ঢাকার রমনা থানা পুলিশ আটক করে ডোমার থানাকে হস্তান্তর করেছে। আজ সকালে আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT