রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে পুষ্টির কথা জানলো রাণীনগরের সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবক আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত “অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন   রাণীনগরে ভিডিও প্রদর্শনী ইউএনও রুমানার স্বেচ্ছাচারিতায় নাকাল সেবাগ্রহিতারা আওয়ামী লীগের দোসর ইবাদুল এখন জামায়াত নেতা! আগামীর বাংলাদেশ হবে দূর্নীতিমুক্ত ও সমতার বাংলাদেশ  —এএইচএম ওবায়দুর রহমান চন্দন  সাপাহারে বিএনপি’র মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৩ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ এলাকায় অবস্থিত শতবর্ষী কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮নং মাগুরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম।

সমাবেশে প্রধান বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব মো:আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে কর্মী সমাবেশ উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক জি এম আবু মুহিত ও মো: নাসিরুদ্দিন ফারুক,তালা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও সরজিৎ সরকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুর ইসলাম,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল, বিএনপি নেতা আশরাফুল আশিদ সুমন ও আসাদুল গল্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জি এম শাহীন। সার্বিকভাবে কর্মী সমাবেশ আয়োজন করে বালিয়াদহ ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল।

এসময় বক্তারা বলেন, ২৪ শে নিহত সকল শহীদ ও আহত বীরদের জন্য আমরা আজ মুক্ত কন্ঠে কথা বলতে পারছি। বিগত ১৬ বছর স্বৈরাচার, ফ্যাসিস্ট পতিত সরকার শেখ হাসিনা সারাদেশকে আয়না ঘরে পরিণত করে। এ দেশ আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। বারবার পরীক্ষিত নেতা কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসেনর সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের হাতকে শক্তিশালী করতে অসহায় মানুষের পাশে থেকে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে আমরা অঙ্গীকার ব্যক্ত করি। তিনি নির্বাচিত হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT