রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন বাগমারায় সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বিদায়-অনুষ্ঠিত সোনাগাজীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।  মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন  নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক নেতা আটক মোহনগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত  দেশজুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে মণিরামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ  জেলা সমাবেশে উপজেলা বিএনপি নেতা শামীম মিয়ার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ

সোনাগাজীতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ দেখেছেন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে প্রবাসী নগর বিজয় স্মরণী স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ২৬শে ফেব্রুয়ারী (বুধবার) রাতে স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয়।

 

খেলায় আরাহাম একাদশ বনাম সাইফ একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সাইফ একাদশ ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়।

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

 

প্রবাসী নগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ইব্রাহিম সবুজ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ.বি.এস মারুফ, ঢাকার বিশিষ্ট ব্যাবসায়ী আকবর হোসেন টিপু, সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মিছকিন, চরদরবেশ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রহমান ভুলু,

 

এসময় উপস্থিত ছিলেন- গ্রীস প্রবাসী শাহিনুল ইসলাম, সৌদি প্রবাসী আনোয়ার হোসেন, প্রবাসী নগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মোশারফ হোসেন মাসুদ, মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মোজাম্মেল হোসেন, চরদরবেশ ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দিন, মতিগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা নাসিম আকবর মোহন, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক নূর আলম রিয়াদ প্রমূখ।

 

খেলার আয়োজন করেন- চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সদস্য হাসান রিপাত, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নিশান মিয়াজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন সিপাত।

 

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে চরদরবেশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন- যুব সমাজকে মাদক সন্ত্রাস ও অপকর্ম থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT