রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে সয়াবিন তেলের সংকট, আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ সোনাগাজীর সোনাপুর হাইস্কুলে এডহক কমিটির সাথে মতবিনিময় ও রমজানের উপহার বিতরণ  রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বগুড়ার কাহালুতে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলার শুভসন্ধ্যায় ১০০ স্বেচ্ছাসেবককে সার্ভাইভাল প্রশিক্ষণ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে লেভেল স্কিল কম্পিটিশন ও সনদপত্র বিতরণ কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উঠান বৈঠক “মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা” দেশ জুড়ে চলমান নৈরাজ্য, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবীতে কেশবপুর শিক্ষার্থীদের বিক্ষোভ  সুন্দরবন রক্ষায় কমিটি গঠন 

রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করার লক্ষ্যে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) উদ্যোগে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অলিম্পিয়াডে অংগ্রহণ করা ৬ষ্ঠ-৮ম এবং ৯ম-১০ম শ্রেণির বিজয়ী মোট ৯০জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি করে গাছ উপহারের মাধ্যমে বরণ করে নেয়া হয়।

 

অনুষ্ঠানে আরপিএ-এর সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরউজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আরপিএ-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পাল বলেন, আরপিএ গাছ দিয়ে অতিথিদের বরণ করে যে ব্যতিক্রমী অনুষ্ঠানের ধারাবাহিকতা চালু করলো, এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আরপিএ মনে করে ফুল শুকিয়ে যায় কিন্তু গাছ মানুষকে ছাঁয়া দেয় সেই জন্যই এই ব্যতিক্রমী উদ্দ্যেগ গ্রহণ করা। এই তরুণ শিক্ষার্থীরা একদিন আরপিএ কে আরো সুন্দর করে রাণীনগর বাসীর মাঝে ছড়িয়ে দিবে।

 

সভাপতি শাহিনুল ইসলাম বলেন, আরপিএ সবসময় রাণীনগর উপজেলায় শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাবে। এটি একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবামূলক সংগঠন। আগামীতে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

প্রধান অতিথি রাকিবুল হাসান বলেন, একজন কাছে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে গণিত। সেই গণিত ভীতি দূর করতে হলে এমন গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোন বিকল্প নেই। আরপিএর আজকে যে মহৎ উদ্যোগ নিয়েছে সত্যিই তা প্রশংসনীয়। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আরপিএ এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার প্রতি তিনি আয়োজকদের সুদৃষ্টি কামনা করেন। আর এমন পজেটিভ কর্মকান্ডে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT