রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ বগুড়ার কাহালুতে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্যোগ মোকাবিলার শুভসন্ধ্যায় ১০০ স্বেচ্ছাসেবককে সার্ভাইভাল প্রশিক্ষণ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে লেভেল স্কিল কম্পিটিশন ও সনদপত্র বিতরণ কেশবপুরে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর উঠান বৈঠক “মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা” দেশ জুড়ে চলমান নৈরাজ্য, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবীতে কেশবপুর শিক্ষার্থীদের বিক্ষোভ  সুন্দরবন রক্ষায় কমিটি গঠন  হাকিমপুরে তিনদিন ব্যাপি কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উদ্বোধন  ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে লেভেল স্কিল কম্পিটিশন ও সনদপত্র বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

‘ নতুন বাংলাদেশের জন্য যুব সমাজ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে লেভেল স্কিলস কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে ক্যাম্পাস চত্বরে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকার পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকার এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রেজওয়ানুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালীর ডিজিএম মো. সিফাতুল্লাহ। এসময় বক্তব্য রাখেন, চীপ ইন্সপেক্টর রঞ্জন কুমার সরকার , চীপ ইন্সপেক্টর শেখ আব্দুল আলিম, ইনসট্রাক্টর যথা মো. আনিসুর রহমান, মো. মাহবুবুর রহমান, শেখ আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান, মো. রুবেল মুন্সি, মো. আলাউল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ইন্সট্রাক্টর বাংলা মো. শরিফুল ইসলাম। লেভেল স্কিল কম্পিটিশনে কম্পিউটার ট্রেডে ফায়িজুর রহমান, ইলেকট্রনিক্স ট্রেডে সুজয় ঢালী, তায়েব উদ্দীন কুরাইশী ফার্ম মেশিনারী ট্রেডে তানভীর হোসেন প্রথম স্থান লাভ করেন।এসময় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT