রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে জাতীয় ভোটার দিবস পালিত কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী  তারকব্রহ্ম মহানাম সংকীর্তন সোনাগাজীতে হাজী বেলায়েত হোসেন স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত  কেশবপুর প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রেসক্লাবের নিন্দা কেশবপুরর গড়ভাংগা মাঃ বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন বগুড়ার কাহালুতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি টাঙ্গাইল সামছুল হোক ব্রীজের টোল এখনও ছোট মনিরের লোকজনের নিয়ন্ত্রণে: ব্রীজের টোল বন্ধ চান স্থানীয়রা কষ্টের কেনা মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরে দিলেন ওসি মইনুল ইসলাম আল্লাহ ও রাসূলকে কটুক্তিকারীদের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ   শরীয়তপুরে অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ  

শরীয়তপুরে অসহায়দের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ  

  • প্রকাশিত সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯৫ দেখেছেন

ময়নুল ইসলাম মিরাজ, শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর নড়িয়ায় সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১মার্চ) বেলা ১১ টার দিকে নড়িয়া নবারুণ কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অগ্রযাত্রা ফাউন্ডেশনের পঞ্চম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি মো: মোশারফের বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পবিত্র মাহে রমজান মাসে তাদের মুখে হাসি ফোটানো জন্য সামান্য এই চেষ্টা আমাদের। আমরা আজ ১০০ টি পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে। ২০২০ সালে অগ্রযাত্রা ফাউন্ডেশনের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি , অসহায় পরিবারের মেয়েদের সেলাই প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার মত আরও সামাজিক উন্নয়ন কাজ করে আসছি। আগামীতে ও দেওয়ার প্রচেষ্টা আরও অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, ভূসি, মুড়ি, তেল, পিয়াজ, ডাল, আলু, ও চিড়া দিয়েছি।

 

সংগঠনের সভাপতি মো: পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন,

 

আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাথির মোহাম্মদ রাতুল, সম্মানিত উপদেষ্টা মহিউদ্দিন তুষার ও ডা. ফাতেমা আক্তার মিশু, শামীম মাদবর, আক্তার খাঁন, এ্যাড.শহিদুল ইসলাম, অহিদুল আলম হাওলাদার, ওমর ফারুক হাওলাদার, ফারুক হোসেন প্রমূখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT