রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলগাছীতে জব্দকৃত ওএমএসের চাল নিয়ে নাটকবাজী; পেটের দায়ে ভাড়া মারতে গিয়ে আসামি হলেন ভ্যান চালক; ধরাছোঁয়ার বাহিরে মূলহোতারা কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার  মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত বগুড়ায় ৮ কেজি গাঁজাও প্রাইভেটকার সহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  স্বল্প মূল্যে পণ্য পেতে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের উপচে পড়া ভীড় মোহনগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা সুবর্ণচরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেশবপুরর গড়ভাংগা মাঃ বালিকা বিদ্যালয়ের মেয়েরা হকি ও সাইকেলিং-এ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩৭ দেখেছেন

পরেশ দেবনাথ, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

৫৩ তম শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতায় মেয়েদের হকিতে বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি খেলোয়াররা। বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই খেলা অনুষ্ঠিত হয়। অপরদিকে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়া খাতুন মেয়েদের সাইকেলিং প্রতিযোগিতায় দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করেছে। শুক্রবার সকালে তারা কেশবপুর পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। এলাকাবাসী তাদেরকে ব্যান্ড পার্টি সহকারে স্বাগত জানায়। পরে গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিম কেশপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হকি টিম ও সাইকেলিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রিয়া খাতুনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড় ভাই, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT