রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২ মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা বগুড়ায় নারী হাজতখানায় আলোচিত তুফান সরকারের সঙ্গে পরিবারের সাক্ষাত গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বদলগাছীতে জব্দকৃত ওএমএসের চাল নিয়ে নাটকবাজী; পেটের দায়ে ভাড়া মারতে গিয়ে আসামি হলেন ভ্যান চালক; ধরাছোঁয়ার বাহিরে মূলহোতারা কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার 

নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০২ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

 

পুলিশ সুপার জানান, গত ২২ ফেব্রুয়ারী রাতে পত্নীতলা উপজেলার মানাসী নামক স্থানে সড়কের উপড় গাছ ফেলে বিআরটিসি’র একটি বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতি চালায় দুষ্কৃতিকারীরা।

এরপর অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গত রবিবার দিবাড়ত রাতে জয়পুরহাট থেকে ২জন, গাইবান্ধা থেকে ৩ জন এবং বগুড়া থেকে ১জনসহ মোট ৬জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। একইসাথে লুন্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নওগাঁ ও পাবনায় বিআরটিসির বাস ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

 

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT