রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ভাগবত  পাঠের অনুষ্ঠান বগুড়া মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন  বগুড়া জেলা প্রশাসক কাপ টি-টুয়েন্টি ক্রিকেটে সদর উপজেলা চ্যাম্পিয়ন শিবগঞ্জে খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজকে গণসংবর্ধনা দিল উপজেলাবাসী বগুড়ার কাহালুতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার  আত্রাইয়ে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল  চিরিরবন্দরে বিএডিসির উদ্যোগে তালপুকুরে সেচ ব্যবহারকারী গ্রুপের কমিউনিটি সভা অনুষ্ঠিত রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় রাণীনগরে গ্রামীণ মেঠো রাস্তার উন্নয়ন কাজে বাধা ॥ গ্রামবাসীর বাধার মুখে পালিয়েছে দুর্বৃত্তরা ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত

মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০৫ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মো. রাব্বি মিয়াকে (২২) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

 

সোমবার রাতে নিহতের বাবা আনিছ মিয়া বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় আটক হওয়া দুই তরুণসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়।

 

নিহত রাব্বি পৌর শহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী আনিছ মিয়ার ছেলে। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

 

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত রোবার সন্ধ্যায় রাব্বি মোহনগঞ্জ পৌর শহরের মৎস্য আড়তে মাছ বিক্রি করছিলেন। রাত আটটার দিকে কয়েকজন তরুণ এসে রাব্বিকে পাশে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে যান। সেখানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই তরুণেরা। এতে রাব্বির ফুসফুস বেরিয়ে যায়।  লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে আটক করে। ঘটনায় গতকাল সোমবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আটক আটক হওয়া টেংগাপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে  রাফি মিয়া (২৩) ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়াকে (২৪) গ্রেপ্তার দেখানো হয়।

 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

 

ওসি আমিনুল ইসলাম জানান, প্রায় ছয় মাস আগে রাব্বির সঙ্গে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ওই দুই আসামিসহ ১২ জনের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT