রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  রাণীনগরে প্রকাশ্যে লটারীতে ডিলার নিয়োগের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন রোজায় পানিশূন্যতা; দুধেই হতে পারে সমাধান ডাঃ মেহেদী হাসান সানি  নওগাঁর বদলগাছীতে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় দুই ইট ভাটায় জরিমানা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুলের এক হিন্দু পরিবারের কাছে চাঁদা চাওয়ার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাপাহারে ইস্পাহানি এগ্রো লিমিটেড’র রিটেইলার মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল 

  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৩৫ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ)  প্রতিনিধিঃ 

নওগাঁর আত্রাই উপজেলাধীন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দোয়া ও ইফতার মহামিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ মার্চ) আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ -৬(আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী উপজেলা জামাতের আমীর খবিরুল ইসলাম।

 

পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শাহিন আহম্মেদের সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন,”ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মহামিলনের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।”এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা নূরুল ইসলাম। তিনি তার বক্তব্যে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন,”রমজান মাস তাকওয়া অর্জনের মাস।এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব।

 

“অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর আসাদুল্লাহ আল গালিব,সেক্রেটারী ওসমান গণি।

 

ইফতার ও দোয়া মহামিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,জামায়াতে ইসলামীর কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাগরিবের আজানের সাথে সাথে রোজাদার ব্যক্তিদের ইফতার করানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT