রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব-১৫ এর সিও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আন্দোলনের মাধ্যমেই তারা দাঁত ভাঙ্গা জবাব পাবে—-  মীর শাহে আলম  রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৬ দেখেছেন

মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নার্সিং শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

গত বুধবার (০৫ মার্চ ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বগুড়া সদরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে যান অপর্ণা (২৩), পিতা: হিমাংশু চক্রবর্তী, গ্রাম: জহুরুল নগর, বগুড়া সদর।

 

পরিবার সূত্রে জানা যায়, ছাদে মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। এতে তার বুকে ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৯:০০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অপর্ণাকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১:০০টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর্ণা বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT