রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আন্দোলনের মাধ্যমেই তারা দাঁত ভাঙ্গা জবাব পাবে—-  মীর শাহে আলম  রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা শরীয়তপুরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বগুড়ায় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু বগুড়ার কাহালুতে অবৈধভাবে মাটি কাটার সময় ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী 

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির তীব্র ভাঙ্গনে হুমকির মুখে বিজিবি ক্যাম্প ও দেবহটা থানা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০১ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির অব্যাহত ভাঙ্গনে জেলার দেবহাটা উপজেলা সদরের সুশীলগাতি, দেবহাটা, ভাতশালা, নাংলা ও কোমরপুর এলাকার বসবাসরত মানুষজনের আতংকের মধ্যে দিন কাটছে। এরমধ্যে সবচেয়ে হুমকির মধ্যে রয়েছে দেবহাটা বিজিবি কোম্পানী ক্যাম্প। এছাড়া হারিয়ে যাচ্ছে বাংলাদেশ পারের কৃষি জমিসহ বসতবাড়ি।

 

 

এব্যাপারে বিজিবি ও স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে বলে জানান সংশ্লিষ্ঠরা।

 

 

সীমান্ত নদী ইছামতির ভাঙ্গনের বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, জেলায় ৭০ কিলোমিটার সীমান্ত নদী বেড়িবাধের মধ্যে সাড়ে তিন কিলোমিটার বেড়িবাধ মারাত্মক ক্ষতিগ্রস্থ। কিন্ত অর্থ বরাদ্ধ না পাওয়ায় এসব বেড়িবাধ মেরামত করা সম্ভব হচ্ছে না।

 

দেবহাটা বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার ইমান আলী জানান, সীমান্ত নদীর বাংলাদেশ পাড়ে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিজিবি দেবহাটা বিওপি ক্যাম্প। জরুরী ভাবে বেড়িবাধ সংস্কার করা না হলে ভারি জোয়ারে মারাত্মক ক্ষতি হয়ে যাবে বিওপি ক্যাম্প। তিনি আরো বলেন, কয়েকদিন আগেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করানো হয়েছে। কিন্ত তাদের বরাদ্ধ না থাকায় কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT