রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮  আইনশৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চাই: নবাগত র‍্যাব-১৫ এর সিও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে আন্দোলনের মাধ্যমেই তারা দাঁত ভাঙ্গা জবাব পাবে—-  মীর শাহে আলম  রমযানে স্বল্প-নিম্ম আয়ের মানুষদের স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত।  বাড়ির দলিল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন প্রবাসী, থানায় অভিযোগ দায়ের কালিয়ায় পূর্ব শত্রুতার জেরে পিতাপুত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোনাগাজীর চরছান্দিয়ায় কৃষি সেমিনার অনুষ্ঠিত। 

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৩ দেখেছেন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলাধীন দক্ষিণ চরছান্দিয়া (ধান গবেষণা কেন্দ্র এলাকায়) স্থানীয় কৃষকদের নিয়ে একটি কৃষি সেমিনার ৬ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।

 

লুমিনাস মিরাকেল এগ্রো এণ্ড কসমেটিক্স লিঃ এর আয়োজনে ও জাতীয় পুরস্কার প্রাপ্ত স্থানীয় কৃষক মোঃ আবু ছায়েদ রুবেল এর সার্বিক সহযোগিতায় উক্ত কৃষি সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও চরছান্দিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন খোকন।

 

লুমিনাস গ্রুপের জিএম মোঃ নুরের নবীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন- লুমিনাস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বদরুদ্দোজা ইমন, বিশেষ অতিথি ছিলেন- গোলাম কিবরিয়া।

 

এতে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় কৃষক ও বিএনপি নেতা আবুল কালাম, জামাল উদ্দিন, জালাল আহমদ ও মোঃ হারুন।

 

“মাটি বাঁচলে বাঁচবে কৃষক মিরাকেল এর নতুন চমক, খরচ কমবে ফলন বাড়বে কৃষকের মুখে হাসি ফুটাবে” এই প্রতিপাদ্যে মিরাকল গ্রোথ এর উচ্চ ফলনশীল অনুখাদ্য, পোকা নাশক মিরাকেল নিসিন্দা ও মিরাকেল পিজিআর এর উপকারিতা ও ব্যাবহার বিধি বিষয়ে সেমিনারে ভিডিও চিত্র প্রদর্শন ও আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের পরামর্শ ও উদ্বুদ্ধ করা হয়।

 

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনার শুরু করা হয় এবং কৃষকদের নিয়ে ইফতার, দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT