রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা  মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩ ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঝালকাঠি’তে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত।  হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ভীড় আদমদীঘিতে ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রেতা গ্রেপ্তার মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ 

সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৬ দেখেছেন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার রায়পুর মৌজার অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণ এর দাবি জানিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ রিজিওন ২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছে অন্তর্ভুক্ত কৃষক সদস্যবৃন্দের পক্ষে সভাপতি ইসমাইল হোসেন।

আবেদনে উল্লেখিত সূত্র অনুযায়ী জানা যায় যে, উপজেলার শিরন্টি ইউনিয়নের রায়পুর মৌজার সর্বসাধারণ কৃষকবৃন্দের সেচ ও চাষাবাদের জন্য ২০০৪ সালে উক্ত মৌজার ৪৪১ দাগে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। কিছুদিন পূর্বে গভীর নলকূপটি অকেজো হয়ে পড়ায় কৃষকদের চাষাবাদ বিনষ্ট হতে শুরু করলে সকল সদস্য মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে পুনরায় নির্মাণ করার জন্য সাপাহার উপজেলা বরেন্দ্র অফিসে যান। এবং অফিস সূত্রে জানতে পারে যে একই মৌজায় ওই গভীর নলকূপটির পরিবর্তে এক ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে আবেদন দাখিল করেছে। তাই ব্যক্তিগত স্বার্থ না দেখিয়ে সমষ্টিগতভাবে পুনরায় স্থাপনের জন্য উর্ধ্বতন অফিসে আবেদন করেছে ভুক্তভোগী কৃষকগণ।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএমডিএ রিজন ২ নির্বাহী প্রকৌশলী শাহ মঞ্জুর এর সাথে মুঠো ফোনে কথা হলে সাংবাদিকদের জানিয়েছে এ বিষয়ে আবেদন পেয়েছি এবং তদন্ত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার জোন অফিসকে দায়িত্ব দেয়া হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT