রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা  মধুপুরে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে হামলা ইউপি সদস্যসহ আহত ৩ ফুলবাড়ীতে অবৈধ ইটভাটার চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিলো প্রশাসন বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে তিথি দত্ত নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঝালকাঠি’তে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ এর আলোচনা সভা অনুষ্ঠিত।  হরিপুরে, রমজানে ইফতারের খাদ্য সামগ্রী বেচাকেনায় ক্রেতাবিক্রেতার ভীড় আদমদীঘিতে ট্যাপেন্টোডল ট্যাবলেট বিক্রেতা গ্রেপ্তার মোহনগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন সাপাহারে অকেজো গভীর নলকূপ পুনরায় নির্মাণের দাবি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২২ বছরের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ 

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯৮ দেখেছেন

 

মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফিরোজকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থেকে র‌্যাব ৮, সিপিসি ১,পটুয়াখালী ক্যাম্প।

 

আজ অদ্য ৭ই মার্চ সকাল আটটা দশ মিনিটের সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল যাবজ্জীবন ওয়ারেন্টভুক্ত (সাজাপ্রাপ্ত) পলাতক আসামী ফিরোজ কে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রহমতনগরের সুর্যমনি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফিরোজ বাউফল উপজেলার কবির কাঠী এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

 

র‌্যাব ৮, সিপিসি ১,পটুয়াখালী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানানো হয়। আসামি দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন। ২০০৩ সালের বাউফল থানার ধারা ১৪৯, ৩০৭, ৩২৬ পেনাল কোডে অভিযুক্ত ছিলেন। যার জিআর নং ২৯৪, ০৩।

 

ঘটনার বিবরনে জানা যায়,আসামী মোঃ ফিরোজ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৩ সালে দাঙ্গা সৃষ্টি করে ভিকটিমকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও মারাত্মকভাবে পায়ের রগ কেটে দেয়। ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হলে ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় মামলা দায়ের করেন। ২০০৩ সালে মামলা হলে অন্যান্য আসামি ধরা পরলেও  আসামী ফিরোজ প্রায় ২২ বছর পলাতক ছিল। আসামী পলাতক অবস্থায় পটুয়াখালী দায়রা জজ আদালত কর্তৃক ২০০৭ সালে যাবজ্জীবন কারাদন্ডসহ পাঁচ হাজর টাকা জরিমানায় দন্ডিত হন এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সুস্থ স্বাভাবিক অবস্থায় পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT