রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় সংবাদ সংগ্রহের সময় অতর্কিত হামলায় ২ সাংবাদিক আহত মোহনগঞ্জে রাব্বি হত্যা ঘটনায় মামলা, আটক-২ মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা বগুড়ায় নারী হাজতখানায় আলোচিত তুফান সরকারের সঙ্গে পরিবারের সাক্ষাত গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বদলগাছীতে জব্দকৃত ওএমএসের চাল নিয়ে নাটকবাজী; পেটের দায়ে ভাড়া মারতে গিয়ে আসামি হলেন ভ্যান চালক; ধরাছোঁয়ার বাহিরে মূলহোতারা কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার বদলগাছীতে “ওএমএস”এর চাল পাচারের সময় আটক২; মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে নওগাঁ-পাবনায় বাস ডাকাতির ঘটনায় ৬ডাকাত গ্রেফতার পশ্চিম বাংলার উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের শুভেচ্ছা বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার 

সুবর্ণচরে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৯ দেখেছেন

আহসান হাবীব, স্টাফ রিপোর্টার:

নোয়াখালী সুবর্ণচরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাঁধা প্রদান, চাঁদা দাবী ও জোর পূর্বক জায়গা দখল সহ মারধর হুমকি দমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শেখ আহমদ ও তার পরিবার।

 

পহেলা মার্চ (শনিবার) বেলা ১২ টায় সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবার।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শেখ আহমদ বলেন, পশ্চিম চরজুবিলী গ্রাম মৌজায় ২০১৭ সালে রফিক উল্যাহ’র কাছ থেকে সাড়ে ৫ শতাংশ জমি ক্রয় করি, সে সময় একটি নির্মাণ কাজ শুরু করি, টাকা না থাকায় কাজটি শেষ করতে পারিনি, চলতি বছরের শুরুতে ঐ জায়গায় পূনঃরায় কাজ শুরু করতে গেলে পশ্চিম চর জুবিলী গ্রামের আতরের জামানের পুত্র হাবিব উল্যা(৪০), সফিক উল্যাহ (৪২) ২ লাখ টাকা চাঁদা দাবী করে এবং ঘর নির্মাণে বাঁধা প্রদান করে, চাঁদা দিতে অস্বিকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোর পূর্বক একটি ঘর তুলে পেলে এ নিয়ে বাঁধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রী সন্তানকে মারধর করে। আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আবারো আমার নির্মাণাধীন ঘরের নানা জিনিস পত্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, আমি এসকল চাঁদাবাজের বিচার চাই।

 

সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT