শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ দেখেছেন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শিহাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশাদ আলী কে সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

 

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় আমন্ত ফুটবল মাঠে শিহাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক এরশাদ মাষ্টারের, সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নওগাঁ-২ আসনের সাবেক এসপি এবং কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান (জোহা)। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন

নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

 

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী,পত্নীতলা উপজেলা সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ,পত্নীতলা থানা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম সেফা, পত্নীতলা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান দুলাল,পত্নীতলা থানা বিএনপির সাবেক সভাপতি মোকসেদুল হক সিরি, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবদু ল্লাহ আল ফারুক, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ফয়সাল শেখ,নজিপুর পৌর বিএনপির নেতা এ.জেড মিজান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেনু, নজিপুর পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর, যুবদলের নেতা আব্দুল কাদের, যুব নেতা শাহির হোসেন সিপু কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলামিন হোসেন, প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT