শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নজিপুরের শুভর পা কেটে বিচ্ছিন্ন

  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ দেখেছেন

মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মান্দায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত এবং মোটরসাইকেল ও ভটভটির মুখোমুখী সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজারের খড়পট্টি ও উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম মজিবর রহমান (৮৫)। তিনি দেলুয়াবাড়ি বাজারের বাসিন্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পালপাড়া এলাকার গৌতম দে’র ছেলে শুভ দে (২৮) ও নজিপুর সদরের নিত্যগোপাল কর্মকারের ছেলে নীল  কর্মকার (২৪)।

পা কেটে বিচ্ছিন্ন হওয়া শুভর স্বজনরা জানান রাত ৯ টায়  টায় শুভকে রামেক হাসপাতালের অপারেশন থিয়েটার নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক ইউপি সদস্য নিহত মজিবর রহমান বেলা ১১টার দিকে নিজ বাসা থেকে একটি মোটরসাইকেলে বাসস্ট্যাণ্ডে যাচ্ছিলেন। তাঁকে বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কে ওঠা মাত্রই ফেরিঘাটের দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একটি মোটরসাইকেলে আহত শুভ দে ও লাল কর্মকার রাজশাহী থেকে নিজ এলাকা নজিপুরে ফিরছিলেন। পথে উত্তরা ডিগ্রি কলেজ এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে শুভ দে’র একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। মান্দা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT