শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আত্রাইয়ে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত  মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  রাণীনগরের ত্রিমোহনী হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা ॥ বছরের পর বছর প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন শিশু ধর্ষণ মামলার আসামী আব্দুল্লাহকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’ সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের ইমামকে গাছে বেধে মারপিটের অভিযোগ আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় বিএডিসি ডিলার এসোসিয়েশনের সাধারণ সভা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের জেলা ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার দাসের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের চেয়ারম্যান আমিনুর রহমানসহ অন্যান্যরা। সভা শেষে লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩শত সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটির ঘোষণা করা হয়।

 

সভায় বক্তারা জেলার কোন এলাকার কোন কৃষকরা যেন কোন সার ডিলারের দোকানে গিয়ে হয়রানী কিংবা প্রতারিত না হন সেই দিকে কঠোর নজরদারী রাখার প্রতি আহ্বান জানানো হয়। সার ও বীজ নিয়ে যদি কোন ডিলার কোন ধরণের অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই নিয়ম-নীতির মধ্যে থেকে সবাইকে স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা করার প্রতি অনুরোধ জানানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT