শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার

রাণীনগরে রূপালী ব্যাংকের মতবিনিময়

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে রূপালী ব্যাংক পিএলসি রাণীনগর শাখার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে রূপালী ব্যাংক পিএলসি রাণীনগর শাখার আয়োজনে ও শাখার ম্যানেজার মাইকেল কুমারের সার্বিক তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, রূপালী ব্যাংক পিএলসির নওগাঁ জোনের ডিজিএম গোলাম নবী, স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খান (অংকুর), প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফাইসাল তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এমন আয়োজনের মাধ্যমে সকল শ্রেণির ব্যক্তিদের মধ্যে এক ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। এছাড়াও ব্যাংকের সকল কার্যক্রম সম্পর্কে অন্যরাও অবগত হওয়ার পাশাপাশি আগামীর দিনগুলোয় ব্যাংকের সকল কর্মকান্ড আরো বেগবান হয়। তাই প্রতিটি প্রতিষ্ঠানেরই এমন আয়োজন করার প্রতি তাগিদ প্রদান করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT