শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

রাণীনগরে নবাগত কৃষি কর্মকর্তার মতবিনিময়

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ দেখেছেন

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন। চাপাইনবাবগঞ্জের সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী মোস্তাকিমা খাতুন ৩৪তম বিসিএস-এর মাধ্যমে কৃষি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরীতে যোগাদান করেন। এর আগে তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সাংবাদিকদের কৃষি সংক্রান্ত সার্বিক তথ্য প্রদান করে সহযোগিতা করতে কৃষি অফিসারকে আহ্বান জানানো হয়। সবাই মিলে উপজেলার আগামীর কৃষি ও কৃষককে এবং কৃষি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের লক্ষ্যে সমন্বয়ের ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT