শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

পত্নীতলায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দুটি বানর 

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ দেখেছেন

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরশহরের বিভিন্ন   এলাকায় ঘুরে বেড়াচ্ছে দুটি বানর। কোথা থেকে কিভাবে এসেছে তা জানতে না পারলেও ভালোবেসে তাকে আপন করে নিয়েছে শহরবাসী সবাই তাদের রুটি, কলা, বাদাম খেতে দিচ্ছেন।

 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের ধামইররোড এলাকায় উত্তারা ব্যাংক  ভবনে একটি এবং মুগ্ধ স্কয়ার পাতাল মার্কেটের সামনে টিনের উপর বসা ১টি বানর দেখে উৎসুক জনতার ভীড় জমে কেউ তাকে কলা, কেউ পাওরুটি আবার কেউ বাদাম খেতে দিয়েছেন সে খাবার গুলো ভালভাবে মানুষের হাত থেকে নিয়ে খাচ্ছিল। স্থানীয়রা জানান, মাঝেমধ্যে নিজুপর শহরে বা গ্রাম এলাকায় পোষ মানানো শেকলে বাঁধা বানরের বিভিন্ন ধরনের খেলা দেখেছেন অনেকেই। তবে এভাবে বানরের অবাধে আনাগোনা খুব কমই চোখে পরে ।

 

লোকালয়ে এভাবে বানর দেখে উৎসুকজনতা ভীড় করছেন, বিশেষ করে বানরটির উপস্থিতিতে শিশুদের আনন্দ বেড়ে গেছে। তবে কেউ কেউ ভয়ও পায়; তাই তারা একটু নিরাপদ দূরে থেকে দেখে, আর খাবার দেয়। তাদের ভালোবাসার এসব খাদ্যসামগ্রী কোনোরকম বাঁদরামি ছাড়া শান্তভাবেই গ্রহণ করছে ওরে বুনো এই প্রাণী দুটি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান দুটি  বানর দিনের বেলা খাবারের জন্য ঘোরার পাশাপাশি বিভিন্ন স্থানে গাছ, টিনের চালা, দেয়াল কিংবা ভবনের কার্নিশে অবস্থান করছে; বাসা-বাড়ির বাউন্ডারি দেয়াল, ছাদ দিয়ে চলাচল করছে। রাতে কোন ঝোপঝারে লুকিয়ে যায়। তবে বানর দুটি এখনও কারো কোনো ক্ষতি করেনি এবং কোনো অঘটনও ঘটায় নাই।

 

পত্নীতলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সুমন শীল বলেন প্রতিবছর শীতের সময় এরকম দলছুট বানর দেখা যায় সম্ভবত এই বানরগুলো পঞ্চগর হিলি ওই দিক থেকে দলছুট হয়ে পাথরের ট্রাকে চলে আসে আমাদের এদিকে। এই বানরগুলোকে কেউ বিরক্ত বা মেড়ে ফেলবেন না। ওদের বিরক্ত না করলে তারাও কারো কতি করবে না। দুএকদিন থেকে আবার কোন এলাকায় চলে যাবে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT