শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ দেখেছেন

 

ফিরোজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার কর্মরত সাংবাদিগণের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

১৫ জানুয়ারি (বুধবার) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের নিকট থেকে বদলগাছী উপজেলার অনিয়ম, দুর্নীতি, শিল্প, সাহিত্য চর্চা, সংস্কৃতি ও নাগফজলী আম উন্নয়ন বিষয়ক মতামত শোনেন। আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে ভাবনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। তারমধ্যে নাগফজলী আম ও বাঁশ শিল্পের উৎপাদন বিষয়ে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ‘সাংবাদিক সংস্থা বদলগাছী’র যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বুলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT