শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

ভূরুঙ্গামারীতে ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ দেখেছেন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

সোমবার (২০ জানুয়ারী) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামে যৌথ উদ্যোগে ভুরুঙ্গামারীতে অবস্থিত ৩টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এসময় উক্ত আইনের ৫(১) ধারা ভঙ্গ করে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ভুরুঙ্গামারীর আইকুমারী ভাতিতে অবস্থিত মেসার্স টি এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা, পাইকেরছড়ায় অবস্থিত মেসার্স মুন ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লক্ষ এবং গছিডাঙ্গায় অবস্থিত মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লক্ষ টাকা অর্থাৎ সর্বমোট ৩ ইটভাটার ৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও কৃষিজমির মাটি ভাটায় ব্যবহারে সতর্ক করা হয়।

 

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাহমিদুল ইসলাম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

 

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT