শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
একদিন পার হলেও বিএসএফের হাতে আটক নওগাঁর সিরাজুল ফেরত আসেনি ॥ নিবর ভ’মিকায় বিজিবি অবশেষে সেই তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো নারী ফুটবল ম্যাচ মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ দৌলতপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সভাপতি সরফরাজ খান। দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার  

চান্দিনায় এলডিপি কর্মী সমাবেশে ড. রেদোয়ান আহমেদ ‘দ্রুত নির্বাচন দেন, না হয় গণতন্ত্রমনা মানুষ রাজপথে নামবে’

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ দেখেছেন

 

সোহেল রানা, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচন দেন। আর না হলে আপনাদের বিরুদ্ধেও গণতন্ত্রমনা মানুষ রাজপথে সংগ্রাম করতে বাধ্য হবে।’

 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে মহারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ড এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন- ‘রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার করা। রাষ্ট্র সংস্কার এতো সহজ কাজ নয়। এটা ছয় মাস, এক বছরের বিষয় নয়। রাষ্ট্র সংস্কার চাইলেই দুই দিনে করা যায় না। ছয় মাসে মাত্র ৬টি কমিটি সংস্কারের প্রস্তাব দিতে পেরেছে, বাকীরা এখনো কোন প্রস্তাব উত্থাপন করতে পারেনি।’

 

এলডিপি মহাসচিব আরও বলেন- ‘রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সারা দেশে এই নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা হয়েছে। এর আগে ২০১৫ সালে রাষ্ট্র সংস্কারের কাঠামো এনে বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন।’

 

কর্মী সমাবেশে ১নং ওয়ার্ড এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল ও শ্রমিকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে এবং পৌর গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মো. সেলিম মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- এলডিপি নেতা হাজী মো. মোসলেহ্ উদ্দীন, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহম্মেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি নেতা হারুনুর রশিদ সরকার, আবদুস সামাদ কমিশনার, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, সহ-সভাপতি মো. সেলিমুজ্জামান, আবুল হাসেম, পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. মোবারক হোসেন মোবা, সাধারণ সম্পাদক মনির হোসেন সানু, গণতান্ত্রিক শ্রমিকদল নেতা আবদুল আলিম, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন, ছাত্রনেতা তারিকুল ইসলাম বাবু, রাকিবুল ইসলাম সজল প্রমুখ। সমাবেশে এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT