শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে মধুপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডে প্রচারণা সভা অনুষ্ঠিত  লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন  ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার   মোহনগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার  ঝাউদিয়া থানার দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ নওগাঁ-৬ আসনে জামাতের মনোনীত প্রার্থী মো.খবিরুল ইসলাম আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহতের ঘটনায় মামলা, চালক গ্রেপ্তার গোদাগাড়ী শ্রীপাঠ খেতুরীধামে অর্থ আত্মসাৎ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পর্ব ১।

হিলি প্রেসক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

  • প্রকাশিত সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ দেখেছেন

 

মোঃ ওয়াজ কুরনী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গণমাধ্যম কর্মীদের সংগঠন “হিলি প্রেসক্লাব” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অস্থায়ী কার্যালয়ে মনোরম পরিবেশে এই উদ্বোধন করা হয়।

প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথি বৃন্দের আসন গ্রহণ, রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে হিলি প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

আরও বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম,হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান, যুগ্ম সাধারণ জুয়েল হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম, সদস্য সচিব মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, হিলি বাজার কমিটির সাধারণ সম্পাদক আরমান আলী, বিএনপি নেতা মাহে আলম, পৌর ছাত্র দলের আহবায়ক রেজওয়ান প্রধান সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। আলোচনা সভা শেষে ফেতা কেটে হিলি প্রেসক্লাবের উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

সবশেষে মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় হয়।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT