রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে-রিজভী পিকনিকের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী-অভিভাবক। অপারেশন ডেভিল হান্টের আওতায় দৌলতপুর থানা,  চোর চক্রের সদস্য সহ গ্রেপ্তার-৫ বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুষ্টিয়ায় ৪০০ বস্তা সার নিয়ে ট্রাক খালে 

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ দেখেছেন

সাতক্ষীরা প্রতিনিধিঃ

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ছাত্র-জনতার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। পরে তারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে ম্যুরালটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা আওয়ামী লীগের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে স্লোগান দেন। একপর্যায়ে তারা খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালটির অপসারণ শুরু করেন।

 

এ ছাড়া জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

 

তারা এ সময় ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন।

 

ছাত্র-জনতার দাবি, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং একদলীয় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT