রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রেনের ভেতরে সেনা সদস্যকে মারধর করায় রেল কর্মী আটক ৩ জনবসতির মাঝে ভাঙ্গারির কারখানা পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে  কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ রাণীনগরে দিনব্যাপী ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত সাতক্ষীরা ঝাউডাঙা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার কুড়িগ্রামে আশা’র প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন বদলগাছীতে পাওনা টাকা না দিয়ে উল্টা মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ামতপুর উপজেলার অন্তর চন্দ্র এর বিরুদ্ধে সাতক্ষীরা আশা’র প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত শিবগঞ্জে নাগরিক ঐক্যের উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন! সাতক্ষীরা বিজিবির অভিযানে সাত লক্ষটাকার ভারতীয় মালামাল জব্দ

কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে হত্যা, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ দেখেছেন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে জাহানারা বেগম (৪০) নামের বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোবার বেলা ১১টার দিকে দৌলতখালী গ্রামে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। জানা যায়, গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি দৌলতখালী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিন্নাত আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আলী, কৃষকদল নেতা আজিজুল হকসহ কয়েক শ এলাকাবাসী অংশ নেন। মিছিল পরবর্তী সমাবেশে ভুক্তভোগীর ভাতিজা আরিফ হোসেন বলেন, আমার ফুপু বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি অন্যদের মত চলাফেরা ও সংসারের সব কাজ করতেন। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে তার লাশ মাঠের মাঝে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শনিবার সকালে দাঁড়ের পাড়া গবরগাড়া গ্রামের গইড়ির মাঠ নামক স্থানে জিনা মেম্বারের পুকুর পাড়ের একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বিবস্ত্র জাহানারার মরদেহ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। জাহানারার ভাই রাহাতুল ইসলাম ও ভাতিজা আরিফ হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় সংসারের কাজকর্ম শেষে সন্ধ্যার পরে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়েছিলেন জাহানারা। পরে আর বাড়ি ফেরেনি। জাহানারা বাক প্রতিবন্ধী হলেও সংসারের সকল কাজ করতে পারতেন। তিনি মানুষের বাসা-বাড়িতী গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন।তারা বলেন, আমরা সকালে খবর পাই বিবস্ত্র অবস্থায় তার মরদেহ গাছে ঝুলছে। গিয়ে দেখি জামা কাপড় বিভিন্ন জায়গায় পড়ে আছে এবং তার শরীরে অনেক আঘাতের চিহ্ন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT