রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত “অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন   রাণীনগরে ভিডিও প্রদর্শনী ইউএনও রুমানার স্বেচ্ছাচারিতায় নাকাল সেবাগ্রহিতারা আওয়ামী লীগের দোসর ইবাদুল এখন জামায়াত নেতা! আগামীর বাংলাদেশ হবে দূর্নীতিমুক্ত ও সমতার বাংলাদেশ  —এএইচএম ওবায়দুর রহমান চন্দন  সাপাহারে বিএনপি’র মতবিনিময় ও প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত আদমদীঘিতে কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় চোর আটক

বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন  

  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ দেখেছেন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে মহাসড়কের এক পাশে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার এলাকাবাসির মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১১:০০ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এলাকাবাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় বাসিন্দা জান্নাত সাথী নামে এক ভুক্তভোগী বলেন, নওগাঁ-বদলগাছী মহাসড়ক রাস্তা প্রশস্ত করণের উদ্যােগকে আমরা এলাকাবাসি স্বাগত জানাই। কিন্তু বদলগাছী মিনি স্টেডিয়াম থেকে উপজেলা কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত কিছু আওয়ামী দোসরকে বাঁচাতে অনৈতিকভাবে মহাসড়কের এক পাশ প্রশস্ত করণের উদ্যােগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এই উদ্যােগ গ্রহণ করায় অপর পাশের ঘরবাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান  ধ্বংস হচ্ছে। আমরা এখানে বৈষম্যের শিকার হয়েছি। আমরা নতুন দেশে কোনও বৈষম্য চাই না। এলাকার উন্নয়ন হিসাবে মহাসড়কের দুই পাশ প্রশস্ত করার দাবি আমাদের।

ঔষধ ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ জামান টিটু বলেন, ইতিপূর্বে রাস্তার দুই পাশে তিন ফিট করে জমি অধিগ্রহণ করার কথা থাকলেও কিছু স্বার্থান্বেষী মহলের চাপে ৬ ফিট জায়গা ছেড়ে দিতে হয়েছে। এতে আমরা বাড়িঘর, দোকানপাট ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার একই কায়দায় বারবার আমাদের ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা করা হচ্ছে। আমাদের প্রত্যাশা সমহারে রাস্তার উভয়পাশে জমি অধিগ্রহণ সাপেক্ষে বিধি মোতাবেক রাস্তার উন্নয়ন কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, যেহেতু স্মারকলিপি জমা দিয়েছেন তারা। আমি জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করবো।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক বলেন, আসলে দুই পাশে জমি অধিগ্রহণ করলে সরকারের খরচ দ্বিগুণ বেড়ে যাবে। সরকারের সেই পরিমাণ খরচ বহন করার সক্ষমতা আছে কি না আমি জানি না। তবে সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী এলাকাবাসি।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT