রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে আওয়ামী লীগপন্থী ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদের নিধনের দাবিতে মানববন্ধন  চান্দিনায় হিফ্জ সম্পন্ন ১০ শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা মোহনগঞ্জে আব্দুর রাজ্জাক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে পুষ্টির কথা জানলো রাণীনগরের সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবক আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত “অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন  

মোহনগঞ্জে আব্দুর রাজ্জাক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ দেখেছেন

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনা মোহনগঞ্জে রেলওয়ে স্টেশন এলাকায় মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার স্মৃতি রৌপ্যকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ইং আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে রেল স্টেশন সংলগ্ন মাঠে মোহনগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন, সহকারী কমিশনার ( ভূমি ) এম এ কাদের। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, বিএনপি নেতা ও সাবেক মেয়র মাহবুবুর নবী শেখ, সৈয়দ আকিক , এস দোহা, গোলাম কিবরিয়া শামীম প্রমুখ।

সততা ইয়ংস্টার বনাম মোহনগঞ্জ ইউনাইটেড ফুটবল টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় । প্রথম রাউন্ডে চারটি গ্রুপে বারোটি দল অংশগ্রহণ করবে।

৬-১ গোলে সততা ইয়ংস্টার নরুল্লাচর (বারহাট্টা) জয়ী হয়। খেলার আয়োজনে যারা ছিলেন তারা হলেন, উজ্জল, মানিক, কামরুল, শিবলী, মিলন, আলী মুসা জয় , আব্দুল আল মামুন, ফুল মিয়া, জুয়েল কাণায়েন প্রমুখ।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT