রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে আওয়ামী লীগপন্থী ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদের নিধনের দাবিতে মানববন্ধন  চান্দিনায় হিফ্জ সম্পন্ন ১০ শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা মোহনগঞ্জে আব্দুর রাজ্জাক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে পুষ্টির কথা জানলো রাণীনগরের সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবক আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত “অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ বদলগাছীতে রাস্তার জমি অধিগ্রহণে বৈষম্য করণের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন  

আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ দেখেছেন

এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই ( নওগাঁ ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে “শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমরার(১৭ ফেব্রুয়ারী) সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এসময় ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে হাজার হাজার ছাত্র-ছাত্রী রয়েছে কিন্তু আজ আপনারা সম্মানিত হচ্ছেন। আপনারা এমন কিছু করবেননা যাতে মানুষ আপনাদের এ সম্মান দেখানো থেকে মুখ ফিরিয়ে নেন।

 

কর্মশালায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাবেদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুল হক, মাহমুদ আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT