রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে আপন এর আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের শপথ  রাজশাহীতে আওয়ামী লীগপন্থী ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদের নিধনের দাবিতে মানববন্ধন  চান্দিনায় হিফ্জ সম্পন্ন ১০ শিক্ষার্থীকে পাগড়ী ও ক্রেস্ট প্রদান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত আত্রাইয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা মোহনগঞ্জে আব্দুর রাজ্জাক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে পুষ্টির কথা জানলো রাণীনগরের সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবক আক্কেলপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার তালায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত “অপারেশন ডেভিল হান্ট” ডোমার উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ

রাজশাহীতে আওয়ামী লীগপন্থী ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদের নিধনের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ দেখেছেন

তন্ময় দেবনাথ, রাজশাহী প্রতিনিধিঃ 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কিছু ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ঠিকাদাররা। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নেতা ও লীগ পন্থী ঠিকাদারদের সাথে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা মিলিত হয়ে যে লুটপাট চালিয়ে সেটা এখনও বহাল রয়েছে। এই সমস্ত অনিয়ম দুর্নীতি রুখতে ঠিকাদার গুলি একত্রে হয়ে মানববন্ধনের আয়োজন করেন।

 

১৭ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১২ টায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে এই মানবনন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে ইঞ্জিনিয়র আরিফুজ্জামান বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে কিছু আওয়ামী লীগপন্থী ঠিকাদারী প্রতিষ্ঠান একক ভাবে কাজ করে গেছে। তারা জাল সনদ তৈরি করেছে। সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীদের যোগসূত্রে করেছে এখনও সেই সমস্ত কাজ তারা চলমান রেখেছে। সরকারি ক্রয় সংক্রান্ত পিপিআরের সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিগত সময়ে যেগুলি দুর্নীতি করেছে তাদের এই সমস্ত দুর্নীতি যদি ফাঁস হয়ে যায় সেজন্য তারা আগের ঠিকাদার দের সাথেই মিলিত রয়েছে। এখনও তারা ফ্যাসিস্ট সরকারের সময়ের অনিয়ম দুর্নীতির ধারা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে।

 

মানববন্ধনে অন্যান্য ঠিকাদাররা দাবি করেন, জুলাই আগস্টের ছাত্র জনতার হাতের স্বাধীন হওয়া দেশে আমরা কোন অনিয়ম-দূর্নীতি রাখতে চাই না। ফ্যাসিস্ট সরকারের কোন দোষর এই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত থাকবে না এবং কোন দুর্নীতিবাজ ঠিকাদার আওয়ামী লীগ পন্থী ঠিকাদার রাজশাহীর কোন স্থানে কাজ করার কোন সুযোগ যেন না পায়। আমরা সঠিক নিয়মে সরকারি নিয়মাবলী মেনে কাজ করতে চাই।

 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সমিতির সভাপতি মোঃ সফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহীন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ সহ অনেকে।

Facebook Comments Box

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT